সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে?
উত্তর: যৌক্তিক বিভাগে একাধিক নীতি অনুসরণ করার কারণে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে, কোনো পদের বিভাগায়নে একটি নীতি অনুসরণ করতে হয়। কিন্তু কোনো ক্ষেত্রে একটির পরিবর্তে একাধিক মূলনীতি অনুসরণ করা হলে বিভাগ প্রক্রিয়ায় যে ভ্রান্তির সৃষ্টি হয়, তাকে সংকর বিভাগজনিত অনুপপত্তি বলে। যেমন- মানুষকে শিক্ষিত ও সৎ নামক পদে বিভক্ত করলে 'শিক্ষা' ও 'সততা' নামক দুটি মূলনীতি অনুসরণ করতে হয়। এ কারণে এটি সংকর বিভাগজনিত অনুপপত্তির দোষে দুষ্ট হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে?
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর