দৃশ্যকল্প-৩ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের পরিবর্তে বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করা হলে অজাগত বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- 'সক্রেটিসকে' তাঁর কেশহীন মস্তক, খাড়া নাক, ছোট- খাটো আঙ্গুল ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। কেননা 'সক্রেটিস' কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদ নয় বরং একজন বিশিষ্ট ব্যক্তির নাম। তাঁর কোনো উপজাতি বা উপশ্রেণি নেই। তারপরও যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে সক্রেটিসকে তাঁর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ করা হলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে।দৃশ্যকল্প-৩ এ নজরুলকে তার হাত, পা, চোখ ও নাক এরূপ বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। তাই এই দৃশ্যকল্পে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।