পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি কখন ঘটে?
উত্তর: মূল পদের উপজাতিগুলো একটি থেকে অন্যটি আলাদা না হলে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের উপজাতিগুলো একটি থেকে অন্যটি আলাদা হয়। কিন্তু কোনো জাতির বিভাজ্য উপজাতিগুলো একটি অন্যটির সাথে মিলেমিশে থাকলে একটি থেকে অন্যটি আলাদা করা যায় না। এর ফলে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন: 'মানুষ' পদকে বিদ্বান, ফর্সা ও সৎ হিসেবে ভাগ করলে বিভক্ত উপজাতিগুলো পরস্পরের সাথে মিশে যায়। অর্থাৎ উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হয় না। ফলে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি কখন ঘটে?
উত্তর