দৃশ্যকল্প-১ এ বিভাগের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের দিকটি নির্দেশ করে। যৌক্তিক বিভাগে শ্রেণিবাচক পদের ব্যত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতি অনুসরণ করা হয়। অর্থাৎ একটি মূলসূত্র বা নীতির ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- 'জীব' একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদ। এ পদকে 'বুদ্ধিবৃত্তি' নামক মূলনীতির ভিত্তিতে 'মানুষ' ও 'অন্যান্য প্রাণী' এ দুটি উপজাতিতে বা উপশ্রেণিতে ভাগ করা যায়। এরূপ বিভক্তকরণ প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ। অনুরূপ বিভক্তকরণ প্রক্রিয়া উদ্দীপকের তামিমের বিভাগে পরিলক্ষিত হয়। উদ্দীপকের তামিম একটি মূলনীতি ধরে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ হিসেবে ভাগ করল। তার এই বিভাগে 'পুষ্পত্ব' নামক মূলনীতির আলোকে 'উদ্ভিদ' পদকে 'সপুষ্পক' এবং অপুষ্পক' পদে বিভক্ত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের তামিমের বিভাগে যৌক্তিক বিভাগ ধারণার প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বিভাগের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর