শেয়ারFacebookWhatsApp

শ্রেণিকরণ একটি মানসিক প্রক্রিয়া- ব্যাখ্যা করো।

উত্তর: শ্রেণিকরণ প্রক্রিয়াটি ব্যক্তি কাল্পনিকভাবে সম্পন্ন করে বলে একে মানসিক প্রক্রিয়া বলা হয় । শ্রেণিকরণের মৌলিক বৈশিষ্ট্য হলো, এটি একটি মানসিক প্রক্রিয়া যেমন- পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এই তিনটি শ্রেণিতে বিভক্ত। এ বিভক্তকরণ প্রক্রিয়া মানসিক চিন্তার ফল। যেমন- একজন ছাত্র তার সমস্ত বই গুরুত্বের ভিত্তিতে বিভিন্ন তাকে (Bookshelf) সাজিয়ে রাখে । তার এই সাজিয়ে রাখার প্রক্রিয়া মানসিকভাবে সম্পন্ন হয়েছে। এজন্য বলা হয় শ্রেণিকরণ একটি মানসিক প্রক্রিয়া।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

শ্রেণিকরণ একটি মানসিক প্রক্রিয়া- ব্যাখ্যা করো।

Dinajpur · 2017

উত্তর

শ্রেণিকরণ হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনাবলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোকে সন্নিবেশ করার একটি মানসিক প্রক্রিয়া।

উত্তর

শ্রেণিকরণ প্রক্রিয়াটি ব্যক্তি কাল্পনিকভাবে সম্পন্ন করে বলে একে মানসিক প্রক্রিয়া বলা হয় । শ্রেণিকরণের মৌলিক বৈশিষ্ট্য হলো, এটি একটি মানসিক প্রক্রিয়া যেমন- পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এই তিনটি শ্রেণিতে বিভক্ত। এ বিভক্তকরণ প্রক্রিয়া মানসিক চিন্তার ফল। যেমন- একজন ছাত্র তার সমস্ত বই গুরুত্বের ভিত্তিতে বিভিন্ন তাকে (Bookshelf) সাজিয়ে রাখে । তার এই সাজিয়ে রাখার প্রক্রিয়া মানসিকভাবে সম্পন্ন হয়েছে। এজন্য বলা হয় শ্রেণিকরণ একটি মানসিক প্রক্রিয়া।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বর্ণিত আসিফের কর্মকান্ড প্রাকৃতিক শ্রেণিকরণের (Natural Classification) সাথে সঙ্গতিপূর্ণ। যে শ্রেণিকরণে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহকে বিন্যস্ত করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও (Scientific Classification) বলা হয়। কেননা এ ধরনের শ্রেণিকরণ বিজ্ঞানের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। যেমন- পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ শ্রেণিতে বিন্যস্ত করা একটি প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত। দৃশ্যকল্প-১ এ বর্ণিত আসিফ পদার্থবিজ্ঞান বিভাগের ল্যাবে কাজ করতে গিয়ে কঠিন, তরল ও বায়বীয় পদার্থকে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখে। তার এই সাজিয়ে রাখার প্রক্রিয়া মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এ কারণেই আসিফের কর্মকাণ্ড প্রাকৃতিক শ্রেণিকরণের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে ছক-১ এ ক্রমিক শ্রেণিকরণ ( Classification By Series ) এবং ছক-২ দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণকে নির্দেশ করা হয়েছে। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো— ১. কোনো বস্তু বা বিষয়কে যখন গুণের মাত্রা অনুসারে বিন্যস্ত করা হয় তখন তাকে ক্রমিক শ্রেণিকরণ বলে। যেমন— উদ্দীপকের ছক-১ এ বর্ণিত মানুষ পদের জীবনের প্রকাশ সবচেয়ে বেশি, অন্যান্য জীবের জীবনের প্রকাশ কিছুটা কম, উদ্ভিদের জীবনের প্রকাশ সবচেয়ে কম । অর্থাৎ 'জীবনের প্রকাশ' নামক গুণের ভিত্তিতে মানুষ, অন্যান্য জীব ও উদ্ভিদকে বিন্যস্ত করা হয়েছে। অন্যদিকে প্রাকৃতিক শ্রেণিকরণে এরূপ মাত্রাগত বিন্যাস প্রক্রিয়া অনুপস্থিত। কারণ প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। যেমন— উদ্দীপক-২ এ প্রাণীকে মৌলিক নীতি অনুসারে বন্যপ্রাণী ও গৃহপালিত প্রাণী হিসেবে বিভক্ত করা হয়েছে যা প্রাকৃতিক শ্রেণিকরণ হিসেবে পরিগণিত। ২. ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল ক্রমিক শ্রেণিকরণের বেলায় দুটি নিয়ম পালনের নির্দেশ দিয়েছেন। যথা— একই গুণসম্পন্ন জাতিগুলোকে একটি বড় শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে এবং এ জাতিগুলোকে গুণের তারতম্য অনুযায়ী ক্রম অনুসারে সাজাতে হবে। অন্যদিকে ব্রিটিশ যুক্তিবিদ আলেকজান্ডার বেইন প্রাকৃতিক শ্রেণিকরণের তিনটি নিয়ম প্রচলন করেছেন। যথা- i. যেসব বিষয়ের মাঝে সর্বাধিক ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তাদের একত্রিত করতে হবে, ii. সাদৃশ্যের ক্রমানুসারে সন্নিবেশিত করতে হবে এবং iii. উচ্চতম শ্রেণিতে না পৌঁছা পর্যন্ত এ প্রক্রিয়া পরিচালিত হবে। ৩. ক্রমিক শ্রেণিকরণ হলো রূপগত প্রক্রিয়া। এখানে জগতের সাথে সঙ্গতি রক্ষা না করে শুধু কয়েকটি নিয়মের ওপর নির্ভর করে একটি জাতিকে কয়েকটি উপজাতিতে বিভক্ত করা হয়। কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ বস্তুগত প্রক্রিয়া। এখানে বাস্তব জগতের বস্তুসমূহ পরীক্ষা- নিরীক্ষা করেই তাদেরকে বিভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করা হয়। পরিশেষে বলা যায়, ক্রমিক ও প্রাকৃতিক শ্রেণিকরণের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। কারণ উভয় প্রক্রিয়ায় আমরা প্রাকৃতিক বস্তু বা বিষয়কে মানসিকভাবে বিন্যস্ত করে থাকি ।
HSCLogic 2nd PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।