আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন?
উত্তর: আরোহমূলক লম্ফকে (Inductive Leap) আরোহের প্রাণ বলা হয়। কারণ আরোহমূলক লম্ফ ছাড়া আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিক, জানা থেকে অজানায় গমন প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন— হিমেল, শিমুল, পলাশের মৃত্যু দেখে অনুমান করি 'সকল মানুষ হয় মরণশীল'। এক্ষেত্রে সকল মানুষের মৃত্যু দেখতে হয় না। বস্তুত আমরা আরোহ অনুমানে কোনো জাতি বা শ্রেণির বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে ঐ জাতি বা শ্রেণির সকল সদর্থক দৃষ্টান্ত সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত নেই। আর এ বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে যাওয়ার ভিত্তি হচ্ছে আরোহমূলক লম্ফ। তাই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন?
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর