শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন অনুপপত্তি ঘটেছে তা নির্ণয় করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- সক্রেটিসকে তার ''হাত, পা, মাথা, চুল অংশে বিভক্ত করলে তা হবে অঙ্গগত বিভাগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে একটি পাঞ্জাবীকে তার বিভিন্ন অঙ্গ তথা শরীর, হাতা, পকেট, বোতাম ও কলারে বিভক্ত করা হয়েছে। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন অনুপপত্তি ঘটেছে তা নির্ণয় করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দৃশ্যকল্প-২:

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কোনো পদের যৌক্তিক বিভাগে একটি মূলসূত্রের পরিবর্তে একাধিক মূলসূত্র ব্যবহার করলে যে অনুপপত্তি দেখা দেয়, তাকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।

উত্তর

প্রাণীকে শিক্ষিত ও অশিক্ষিত উপশ্রেণিতে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটে। পদের বিভক্তকরণে মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দেওয়ার কারণে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী সর্বোচ্চ পদ বা জাতির বিভক্তকরণে মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে পদের বিভক্তকরণে মধ্যবর্তী স্তরকে বাদ দিলে যে অনুপপত্তি ঘটে তাই উল্লম্ফন বিভাগ। যেমন- 'প্রাণী'' জাতিকে বিভক্ত করতে গিয়ে মধ্যবর্তী স্তর হিসেবে 'মানুষ' উপজাতিকে উল্লেখ না করে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' উপজাতিতে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটবে।

উত্তর

দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- সক্রেটিসকে তার ''হাত, পা, মাথা, চুল অংশে বিভক্ত করলে তা হবে অঙ্গগত বিভাগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে একটি পাঞ্জাবীকে তার বিভিন্ন অঙ্গ তথা শরীর, হাতা, পকেট, বোতাম ও কলারে বিভক্ত করা হয়েছে। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

'দৃশ্যকল্প-২ যথার্থ যৌক্তিক বিভাগ'- যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে উক্তিটি সঠিক। যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি কতগুলো নিয়মের উপর নির্ভরশীল। এ নিয়মগুলোর যে-কোন একটি লঙ্ঘন করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যেমন-প্রথম নিয়মে বলা হয়েছে, 'যৌক্তিক বিভাগে সব সময় একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়'। দ্বিতীয় নিয়ম হলো, 'যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে'। তৃতীয় নিয়মে বলা হয়েছে, 'বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে'। চতুর্থ নিয়মে বলা হয়েছে, 'যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরষ্পর বিচ্ছেদক হতে হবে যাতে এগুলো একে অপরের সাথে মিশে না যায়'। পঞ্চম নিয়ম হলো, 'বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য 'হতে হবে'। ষষ্ঠ নিয়মে বলা হয়েছে, 'ক্রমিক বিভাগে একটি জাতিকে তার সম্ভাব্য নিকটতম উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেয়া যাবে না'। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, প্রার্থীকে 'বয়স' মূলনীতির ভিত্তিতে 'কনিষ্ঠ প্রার্থী' ও 'জ্যেষ্ঠ প্রার্থী' এ দুইভাগে ভাগ করা হয়েছে। এরপর কনিষ্ঠ প্রার্থীকে 'সংযম' মূলনীতির ভিত্তিতে 'ত্যাগী কনিষ্ঠ প্রার্থী' ও 'ভোগী কনিষ্ঠ প্রার্থী' এ দুইভাগে ভাগ করা হয়েছে; যা যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করেছে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ একটি যথার্থ যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত। কেননা, এখানে যৌক্তিক বিভাগের সকল নিয়মই অনুসরণ করা হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।