'দৃশ্যকল্প-২ যথার্থ যৌক্তিক বিভাগ-নিয়মের আলোকে বিশ্লেষণকরো।
উত্তর: 'দৃশ্যকল্প-২ যথার্থ যৌক্তিক বিভাগ'- যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে উক্তিটি সঠিক। যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি কতগুলো নিয়মের উপর নির্ভরশীল। এ নিয়মগুলোর যে-কোন একটি লঙ্ঘন করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যেমন-প্রথম নিয়মে বলা হয়েছে, 'যৌক্তিক বিভাগে সব সময় একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়'। দ্বিতীয় নিয়ম হলো, 'যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে'। তৃতীয় নিয়মে বলা হয়েছে, 'বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে'। চতুর্থ নিয়মে বলা হয়েছে, 'যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরষ্পর বিচ্ছেদক হতে হবে যাতে এগুলো একে অপরের সাথে মিশে না যায়'। পঞ্চম নিয়ম হলো, 'বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য 'হতে হবে'। ষষ্ঠ নিয়মে বলা হয়েছে, 'ক্রমিক বিভাগে একটি জাতিকে তার সম্ভাব্য নিকটতম উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেয়া যাবে না'। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, প্রার্থীকে 'বয়স' মূলনীতির ভিত্তিতে 'কনিষ্ঠ প্রার্থী' ও 'জ্যেষ্ঠ প্রার্থী' এ দুইভাগে ভাগ করা হয়েছে। এরপর কনিষ্ঠ প্রার্থীকে 'সংযম' মূলনীতির ভিত্তিতে 'ত্যাগী কনিষ্ঠ প্রার্থী' ও 'ভোগী কনিষ্ঠ প্রার্থী' এ দুইভাগে ভাগ করা হয়েছে; যা যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করেছে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ একটি যথার্থ যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত। কেননা, এখানে যৌক্তিক বিভাগের সকল নিয়মই অনুসরণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'দৃশ্যকল্প-২ যথার্থ যৌক্তিক বিভাগ-নিয়মের আলোকে বিশ্লেষণকরো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর