দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের যৌক্তিক বিভাগের প্রতিফলন ঘটেছে। একটি মূলসূত্রের ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। কোনো পদকে বিভাজন করার ক্ষেত্রে অবশ্যই একটি মূলনীতি অনুসরণ করতে হয়। যেমন- কীট-পতঙ্গের কার্যকারিতার ভিত্তিতে 'উপকারী কীট-পতঙ্গ' ও 'অপকারী কীট-পতঙ্গ' এ দুটি উপজাতিতে ভাগ করা 'যায়। অর্থাৎ একটি নীতির আলোকে কীট-পতঙ্গকে বিভক্ত করা যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত। অনুরূপ দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ প্রতীয়মান হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'বিশুদ্ধতা' নামক একটি মূলনীতির ভিত্তিতে 'সার্টিফিকেট' পদকে 'আসল সার্টিফিকেট' ও 'নকল সার্টিফিকেট' এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। এভাবে একটি মূলসূত্রের ভিত্তিতে শ্রেণিবাচক বা জাতিবাচক উপজাতিতে বিভক্ত করার কারণে এটি যৌক্তিক বিভাগের একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর