দৃশ্যকল্প-১ এ কোন বিভাগের বিষয় ফুটে উঠেছে? কোন নিয়ম লঙ্ঘনে এ অনুপপত্তি ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অঙ্গগত বিভাগের বিষয় ফুটে উঠেছে। অঙ্গগত বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ প্রক্রিয়া। কোনো ব্যক্তিকে বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বা অংশে বিভক্ত করা হলে তাকে অঙ্গগত বিভাগ বলে। যেমন- দৃশ্যকল্প-১ এ একটি গাছকে ডাটা, রেণু, পাপড়ি, পাতায় ভাগ করা হয়েছে। এভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করার কারণে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের ছয়টি নিয়ম রয়েছে। এর মধ্যে প্রথম নিয়ম লঙ্ঘনের কারণে দুটি অনুপপত্তি ঘটে। যথা-অঙ্গগত বিভাগ অনুপপত্তি ও গুণগত বিভাগ অনুপপত্তি। দৃশ্যকল্প-১ এ একটি গাছকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করার করণে যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়েছে। এই কারণেই দৃষ্টান্তটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন বিভাগের বিষয় ফুটে উঠেছে? কোন নিয়ম লঙ্ঘনে এ অনুপপত…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর