দৃশ্যকল্প-২ এর বিভাজন প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ দ্বিকোটিক বিভাগের বিষয়টি ফুটে উঠেছে। নিচে দ্বিকোটিক বিভাগের সুবিধা ও অসুবিধাসমূহ তুলে ধরা হলো- দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে পরস্পর দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হলেও এটি যৌক্তিক বিভাগের নিয়ম বিরোধী নয়। পাশাপাশি দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে কোনো বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এটি একটি আকারগত প্রক্রিয়া হওয়ায় কোনো বাস্তব অভিজ্ঞতা ছাড়াই এ বিভাগ করা যায়। এছাড়াও দ্বিকোটিক বিভাগ একটি সহজ প্রক্রিয়া। সাধারণ মানুষ সহজে এ প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগ করতে পারে। দ্বিকোটিক বিভাগের সুবিধার পাশাপাশি এ বিভাগের অনেক অসুবিধাও আছে। যেমন- দ্বিকোটিক বিভাগ একটি দীর্ঘ প্রক্রিয়া। এ প্রক্রিয়া কোথায় গিয়ে থামবে তা বলা যায় না। পাশাপাশি দ্বিকোটিক বিভাগ একটি কৌশলগত সঠিক বিভাগ প্রক্রিয়া। কিন্তু এখানে আমাদের জ্ঞানের পরিধি খুব বেশি বৃদ্ধি পায় না। এছাড়াও দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া এবং এখানে বাস্তব অভিজ্ঞতার দরকার হয় না। তাই দ্বিকোটিক বিভাগের আকারগত মূল্য আছে বস্তুগত মূল্য নেই। পরিশেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। কিছু অসুবিধা থাকলেও দ্বিকোটিক বিভাগ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর বিভাজন প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর