উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম প্রশ্নের উত্তরের প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম প্রশ্নের উত্তরে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। অতিব্যাপক বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এই বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তৃতীয় নিয়ম হলো, 'বিভক্ত-উপজাতিগুলোকে মিলিতভাবে বিভাজ্য জাতিটির সাথে সমব্যাপক হতে হবে।' কিন্তু উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। অর্থাৎ যে শ্রেণিটিকে ভাগ করা হয় তার অন্তর্গত উপশ্রেণিগুলোর সঙ্গে উক্ত শ্রেণির অতিরিক্ত কোনো উপশ্রেণিকে ধরা হলে এ ধরনের অনুপপত্তি ঘটে। উদ্দীপকে বর্ণিত শিক্ষকের এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বলে, 'মুদ্রা পাঁচ প্রকার। যথা- স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জমুদ্রা ও কাগজের নোট'। এখানে শিক্ষার্থীটি মুদ্রা শ্রেণিবহির্ভূত কাগজের নোটকে যুক্ত করেছে। এ কারণে উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থ থেকে বেশি হওয়ায় অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম প্রশ্নের উত্তরের প্রকৃতি ব্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর