শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন বিষয়টি নির্দেশ করছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ যৌক্তিক বিভাগ বিষয়টি নির্দেশ করছে। যৌক্তিক বিভাগ হলো একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- 'মানুষ' পদকে 'শিক্ষা' নামক মূলনীতির ভিত্তিতে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' পদে বিভক্ত করা একটি যথার্থ যৌক্তিক বিভাগ প্রক্রিয়া। দৃশ্যকল্প-১ এ বর্ণিত, যুক্তিবিদগণ এমন একটি মানসিক প্রক্রিয়ার প্রবর্তন করেছেন যা কেবল শ্রেণিবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রেই সম্ভব। এ প্রক্রিয়াটি সব সময় একটিমাত্র নীতি বা সূত্র অনুসরণ করে থাকে। এতে বিভক্তমূল, বিভাজক উপশ্রেণি ও সহ-বিভাগ এ তিনটি বিষয় বিদ্যমান। এসব তথ্য যৌক্তিক বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন বিষয়টি নির্দেশ করছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বৈচিত্র্যময় এ বিশ্বের যাবতীয় বিষয় একই সাথে জানা বা মনে রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই যুক্তিবিদগণ এমন একটি মানসিক প্রক্রিয়ার প্রবর্তন করেছেন যা কেবলমাত্র শ্রেণিবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রেই সম্ভব, কোনো একক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সম্ভব নয়। এ প্রক্রিয়াটি সব সময় একটিমাত্র নীতি বা সূত্র অনুসরণ করে থাকে। এতে বিভক্তমূল, বিভাজক উপশ্রেণি ও সহ-বিভাগ এ তিনটি বিষয় বিদ্যমান। এ প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।দৃশ্যকল্প-২: এমন অনেক বিষয় আছে যেগুলোর ব্যক্ত্যর্থ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা অনেক সময় সম্ভব হয় না। এমতাবস্থায় ব্যক্ত্যর্থ সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও যাতে কোনো কিছুই বিভাগ প্রক্রিয়া থেকে বাদ না পড়ে। সেজন্য প্রখ্যাত যুক্তিবিদ বেনথাম এক বিশেষ। ধরনের বিভাজন প্রক্রিয়া প্রবর্তন করেন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

একটি নীতির ভিত্তিতে কোনো জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় যৌক্তিক বিভাগ।

উত্তর

যৌক্তিক বিভাগে কোনো জাতি বা উচ্চ পদকে বিভক্ত করার ক্ষেত্রে ক্রমিক নিয়ম অনুসরণ করতে হয়। এ নিয়ম অনুসারে, একটি বৃহত্তর জাতিকে ধাপে ধাপে ক্ষুদ্রতর উপজাতিতে ভাগ করতে হয়। এক্ষেত্রে কোনো মধ্যবর্তী ধাপ বাদ দিলে সম্পূর্ণ বিভাগ প্রক্রিয়াটি ভ্রান্ত হয়। এই ভ্রান্ত বিভাগ প্রক্রিয়াকে বলে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি। যেমন- মানুষ জাতিকে পিতা ও অ-পিতা এভাবে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে।

উত্তর

দৃশ্যকল্প-১ যৌক্তিক বিভাগ বিষয়টি নির্দেশ করছে। যৌক্তিক বিভাগ হলো একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- 'মানুষ' পদকে 'শিক্ষা' নামক মূলনীতির ভিত্তিতে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' পদে বিভক্ত করা একটি যথার্থ যৌক্তিক বিভাগ প্রক্রিয়া। দৃশ্যকল্প-১ এ বর্ণিত, যুক্তিবিদগণ এমন একটি মানসিক প্রক্রিয়ার প্রবর্তন করেছেন যা কেবল শ্রেণিবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রেই সম্ভব। এ প্রক্রিয়াটি সব সময় একটিমাত্র নীতি বা সূত্র অনুসরণ করে থাকে। এতে বিভক্তমূল, বিভাজক উপশ্রেণি ও সহ-বিভাগ এ তিনটি বিষয় বিদ্যমান। এসব তথ্য যৌক্তিক বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ যে বিষয়টি নির্দেশ করছে তা থেকে দৃশ্যকল্প-২ এ একটি ভিন্ন মাত্রা রয়েছে'- উক্তিটি যথার্থ। কারণ দৃশ্যকল্প-১ যৌক্তিক -বিভাগ এবং দৃশ্যকল্প-২ দ্বারা দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করে। যৌক্তিক বিভাগ হলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। যখন কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। যেমন-'সততা' মূলনীতির ভিত্তিতে যখন 'মানুষ' কে সৎ ও অসৎ এ দুই শ্রেণিতে ভাগ করা হয় তখন সেটি হয় যৌক্তিক বিভাগ। অপরপক্ষে, 'দ্বিকোটিক বিভাগ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়। এখানে কোনো বাস্তব জ্ঞান ছাড়াই একটি জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়। তাই সাধারণ মানুষও এ পদ্ধতি প্রয়োগ করতে পারে। এটি একটি আকারগত প্রক্রিয়া। এ প্রক্রিয়া যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী বৈধ। সুতরাং দেখা যাচ্ছে, যৌক্তিক বিভাগ ও দ্বিকোটিক বিভাগ উভয় প্রক্রিয়াই বৈধ ও নিয়মসম্মত। তাই উভয় প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।