শাকিলের বিভাজনে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: শাকিলের বিভাজনে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে সর্বদা একটি মূলসূত্র- অনুসরণ করতে হয়। এ নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলসূত্র গ্রহণ করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন-মানুষকে সৎ, বিদ্বান ও দীর্ঘকায় এভাবে বিভক্ত করলে এরূপ অনুপপত্তি ঘটে। এখানে তিনটি মূলসূত্র গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকে শাকিলের বিভাজনেও লক্ষ করা যায়। উদ্দীপকের শাকিল মানুষ পদকে বিভাজন করতে গিয়ে বলে, মানুষ হলো সভ্য, শিক্ষিত ও সৎ জীব। তার এ বক্তব্যে তিনটি মূলসূত্র রয়েছে। যথা- সভ্যতা, সততা ও শিক্ষা। কাজেই শাকিলের বক্তব্যে বিভক্ত উপশ্রেণিগুলো একটির সাথে অন্যটি মিশে গিয়েছে। এ কারণে তার বক্তব্যে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
শাকিলের বিভাজনে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর