শেয়ারFacebookWhatsApp

ফারহানের বিভাজনে কোন ত্রুটি আছে? ব্যাখ্যা করো।

উত্তর: ফারহানের বিভাজনে অঙ্গগত ও গুণগত বিভাগ ত্রুটি আছে। উদ্দীফকের ফারহান তার হাতের বইটিকে প্রথমে পৃষ্ঠা, অধ্যায় ইত্যাদিতে ভাগ করে, পরে এটির রং এর ভিত্তিতে ভাগ করে। তার এই বিভাজন প্রক্রিয়ায় দুটি ভুল লক্ষ করা যায়। সে একটি জাতিবাচক পদের পরিবর্তে কোনো বস্তুকে বিভাজন করায় প্রথমত, অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। দ্বিতীয়ত, বইটিকে রঙের ভিত্তিতে বিভাগ করায় গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যুক্তিবিদরা যৌক্তিক বিভাগের জন্য ছয়টি নিয়মের কথা বলেছেন। তার মধ্যে প্রথম নিয়মটি হলো, যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। উদ্দীপকের ফারহানের ঘটনায় এ নিয়ম লঙ্ঘিত হয়েছে। এ কারণে বলা যায়, ফারহানের বিভাজনে ত্রুটি আছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ফারহানের বিভাজনে কোন ত্রুটি আছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ফারহান তার হাতের বইটিকে প্রথমে পৃষ্ঠা, অধ্যায় ইত্যাদিতে ভাগ করল, পরে এটির রঙ এর ভিত্তিতে ভাগ করে। অন্যদিকে, শফিক মানুষকে শিক্ষিত ও অশিক্ষিত শ্রেণিতে ভাগ করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

যৌক্তিক বিভাগকে ইংরেজিতে বলে Logical Division ।

উত্তর

দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত দুটি' বিরুদ্ধ উপজাতিতে বিভাজন করা হয়। দ্বিকোটিক বিভাগ মূলত একটি আকারগত প্রক্রিয়া। এ বিভাগ প্রক্রিয়াটি যৌক্তিক চিন্তার বিরোধ নিয়ম (Law of Contradiction) এবং নির্মধ্যম নিয়ম (Law of Excluded Middle) এর ওপর প্রতিষ্ঠিত। তাই এখানে পদের বিভক্তকরণে কোনো বাস্তব গুণের প্রয়োজন হয় না। এক্ষেত্রে একটি জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভাজন করা হয়। যার একটি হয় সদর্থক (নির্দিষ্ট) পদ, অন্যটি হয় নঞর্থক (অনির্দিষ্ট) পদ'

উত্তর

ফারহানের বিভাজনে অঙ্গগত ও গুণগত বিভাগ ত্রুটি আছে। উদ্দীফকের ফারহান তার হাতের বইটিকে প্রথমে পৃষ্ঠা, অধ্যায় ইত্যাদিতে ভাগ করে, পরে এটির রং এর ভিত্তিতে ভাগ করে। তার এই বিভাজন প্রক্রিয়ায় দুটি ভুল লক্ষ করা যায়। সে একটি জাতিবাচক পদের পরিবর্তে কোনো বস্তুকে বিভাজন করায় প্রথমত, অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। দ্বিতীয়ত, বইটিকে রঙের ভিত্তিতে বিভাগ করায় গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যুক্তিবিদরা যৌক্তিক বিভাগের জন্য ছয়টি নিয়মের কথা বলেছেন। তার মধ্যে প্রথম নিয়মটি হলো, যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। উদ্দীপকের ফারহানের ঘটনায় এ নিয়ম লঙ্ঘিত হয়েছে। এ কারণে বলা যায়, ফারহানের বিভাজনে ত্রুটি আছে।

উত্তর

শফিকের বিভাজনে যৌক্তিক বিভাগের সঠিক প্রকৃতি প্রকাশ পেয়েছে-উক্তিটি যথার্থ। কারণ এখানে একটি নীতির আলোকে মানুষ পদের যৌক্তিক বিভাগ করা হয়েছে। একটি মূলসূত্রের ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। কোনো পদকে বিভাজন করার ক্ষেত্রে এ বিভাগে অবশ্যই একটি মূলনীতি অনুসরণ করতে হয়। যেমন- 'শিক্ষা' মূলনীতির ভিত্তিতে 'মানুষ' জাতিকে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' এ দুটি উপজাতিতে ভাগ করা যায়। আবার, সততার ভিত্তিতে 'সৎ' ও 'অসৎ' এ দুটি উপজাতিতেও ভাগ করা যায়। কিন্তু কোনোভাবেই 'শিক্ষা' ও 'সততা' এ দুটি মূলনীতি অনুযায়ী মানুষকে একসাথে 'শিক্ষিত সৎ মানুষ' ও 'অশিক্ষিত সৎ মানুষ' পদে বিভক্ত করা যায় না। উদ্দীপকের শফিক মানুষকে 'শিক্ষা' মূলনীতির ভিত্তিতে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' এ দুটি শ্রেণিতে ভাগ করেছে। অর্থাৎ একটি নীতির আলোকে সে এই যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। তাই তার কর্মকাণ্ডে যৌক্তিক বিভাগের সঠিক প্রকৃতি প্রকাশ পেয়েছে। আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক বিভাগে একটি মূলনীতির ভিত্তিতে পদকে বিভক্ত করা হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকের শফিকের বিভাজনে পরিলক্ষিত হয়। এ কারণে তার বিভাজন প্রকিয়াটি যথার্থ বলে মনে করি।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।