পরফিরির কথায় যৌক্তিক বিভাগের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: পরফিরির কথায় যৌক্তিক বিভাগের অতিব্যাপক অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্ত্যর্থ যদি বিভাজ্য জাতির ব্যস্ত্যর্থের চেয়ে বেশি হয় তাহলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- মুদ্রাকে স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, 'ব্রোঞ্জমুদ্রা ও অন্যান্য ধাতব মুদ্রা এবং ব্যাংক নোটে বিভক্ত করলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। কারণ এখানে ব্যাংক নোট অতিরিক্ত যুক্ত করার কারণে মুদ্রার ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দৃষ্টান্তটিতে অতিব্যাপক অনুপপত্তি ঘটেছে। অনুরূপ অনুপপত্তি উদ্দীপকে বর্ণিত পরফিরির বক্তব্যে পরিলক্ষিত হয়। উদ্দীপকের পরফিরি বলেন, হরিণকে বন্য হরিণ, পোষা হরিণ, বাংলাদেশি হরিণ ও ভারতীয় হরিণ পদে বিভক্ত করা যায়। তার এ উত্তরে হরিণ পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। কেননা বন্য হরিণ ও পোষা হরিণ এ দুই ভাগের মধ্য দিয়েই হরিণের ব্যক্ত্যর্থ সমান হয়। কিন্তু উক্ত দৃষ্টান্তে হরিণের ব্যক্ত্যর্থের সঙ্গে বাংলাদেশি হরিণ ও ভারতীয় হরিণ যোগ করায় মোট ব্যক্ত্যর্থ বেশি হয়েছে। ফলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পরফিরির কথায় যৌক্তিক বিভাগের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর