কীভাবে উক্ত অনুপপত্তি এড়ানো যায়? বিশ্লেষণ করো।
উত্তর: যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মটি অনুসরণ করলেই উদ্দীপকে বর্ণিত অনুপপত্তি এড়ানো যায়। একটি জাতিকে কীভাবে বিভক্ত করা উচিত সে সম্পর্কে যৌক্তিক বিভাগে ছয়টি নিয়ম উল্লেখ করা হয়েছে। এসব নিয়ম মেনে বিভাগ করলেই যুক্তিসম্মত বিভাগ হিসেবে গণ্য হয়। যৌক্তিক বিভাগের এ ছয়টি নিয়মের মধ্যে তৃতীয় নিয়মটি হলো- বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। এর মূল অর্থ হচ্ছে মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয় তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। উদাহরণস্বরূপ, 'সৎ মানুষ' ও 'অসৎ মানুষ' উপশ্রেণি দুটির ব্যক্ত্যর্থ বিভাজ্য 'মানুষ' শ্রেণির ব্যক্ত্যর্থের সমান। কারণ মানুষ পদের ব্যক্ত্যর্থ সকল মানুষের মধ্যে কিছু মানুষ সৎ এবং কিছু মানুষ অসৎ। যৌক্তিক বিভাগের এ নিয়মটি যদি মানা না হয় তাহলে দুটি অনুপপত্তি ঘটে। যথা-১ অব্যাপক বিভাগ অনুপপত্তি ও ২. অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। উদ্দীপকে বর্ণিত দৃষ্টান্তে অতিব্যাপক বিভাগ অনুপপত্তির দৃষ্টান্ত লক্ষ করা যায়। উদ্দীপকে উল্লেখিত অতিব্যাপক বিভাগ অনুপপত্তি এড়ানোর জন্য পরফিরির উচিত ছিল একটি নীতি অনুসরণ করা। এ ক্ষেত্রে হরিণ পদের পূর্ণ ব্যক্ত্যর্থ বন্য হরিণ ও পোষা হরিণ বললেই এরূপ অনুপপত্তি এড়ানো যেত। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করার কারণেই অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। তাই এ বিভাগ অনুপপত্তি এড়ানোর জন্য যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মটি যথাযথভাবে অনুসরণ করা উচিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কীভাবে উক্ত অনুপপত্তি এড়ানো যায়? বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর