উদ্দীপকে আরিফের বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আরিফের বক্তব্যে 'দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ' প্রতিফলিত হয়েছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের আরিফ বলেছে- যখন কোনো পদকে মাত্র দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তখন অনেক সমস্যা দূর করা সহজ হয়। আমরা জানি, কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- দ্বিকোটিক বিভাগ পদ্ধতি আকারগত প্রক্রিয়া হওয়ায় 'উপজাতিগুলো সম্বন্ধে বাস্তব জ্ঞান থাকাটা অনাবশ্যক। দ্বিকোটিক বিভাগে যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করা হয়। ফলে এই বিভাগ প্রক্রিয়াটি নিখুঁত এবং নির্ভুল পদ্ধতি, সেক্ষেত্রে ভ্রান্তি ঘটার সম্ভাবনা খুবই কম। দ্বিকোটিক বিভাগ পদ্ধতিটি বৈধ কেননা এটি বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি সহজ এবং সরল তাই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়ায় একটি জাতিকে বিভাগ করে অনেক দূর পর্যন্ত আমরা অগ্রসর হতে পারি। দ্বিকোটিক বিভাগের নিয়ম খুবই কম এবং সহজেই বোধগম্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আরিফের বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর