ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে উল্লম্ফন বিভাগ ও 'ছক-২' এর মাধ্যমে যৌক্তিক বিভাগের নির্দেশ পাওয়া যায়। উল্লম্ফন বিভাগ ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে কোনো পদের বিভাগ করলে ত্রুটি বা অনুপপত্তির সৃষ্টি হয়। আর যখন কোনো জাতিবাচক পদের ক্রমিক বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে বিভাগ করা হয় তখন অনুপপত্তি ঘটে। যা উল্লম্ফন বিভাগ নামে পরিচিত। ছক-১ এ যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ না করার কারণে এই অনুপপত্তি ঘটেছে। আর 'ছক-২' যৌক্তিক বিভাগ সঠিক হয়েছে। এখানে 'মানুষ' পদের যৌক্তিক বিভাগে পদটিকে যে দুটি উপজাতি বা উপশ্রেণিতে ভাগ করা হয়েছে সেখানে পদটির ব্যক্ত্যর্থের যথার্থ বিশ্লেষণ হয়েছে। এখানে যৌক্তিক বিভাগে একটিমাত্র মূলনীতি অনুসরণ করা হয়েছে। বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক এবং উপজাতিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল জাতির ব্যক্ত্যর্থের সমান। এছাড়া এখানে যৌক্তিক বিভাগের অন্যকোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই এখানে বিভাগ সঠিক হয়েছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ নির্দিষ্ট নিয়মনির্ভর। তাই এ নিয়মগুলো অনুসরণ করলে বিভাগ সঠিক হয়। আর নিয়মগুলো অনুসরণ না করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর