দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১-এ একটি দালানকে ইট, রড, বালু ও সিমেন্টে ভাগ করায় 'অঙ্গগত বিভাগ' বিষয়ের ইঙ্গিত রয়েছে এবং দৃশ্যকল্প-২ এ একটি আমকে রঙ, গন্ধ ও স্বাদে ভাগ করায় 'গুণগত বিভাগ' বিষয়ের ইঙ্গিত রয়েছে। এ উভয় বিভাগই ভ্রান্ত বিভাগ। কারণ এ উভয় বিভাগই যৌক্তিক বিভাগের একই নিয়ম ভিন্নভাবে লঙ্ঘন করেছে।নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১.অঙ্গগত বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক পদকে বিভাগ। করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়।" কোন বিভাগে এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গ- প্রত্যঙ্গের মধ্যে ভাগ করা তাহলে অঙ্গগত বিভাগ সংঘটিত হয়।। ২.গুণগত বিভাগ : যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়।" কোনো বিভাগে এই নিয়ম লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণের মধ্যে ভাগ করা তাহলে গুণগত বিভাগ সংঘটিত হয়। উপরের আলোচনার মাধ্যমে বোঝা যায় যে, দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২-এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য নির্ণ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর