২য় দৃশ্যকল্পে যৌক্তিক বিভাজক প্রক্রিয়াটি কি যথার্থ বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২' এর মাধ্যমে যৌক্তিক বিভাগে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। আর দ্বিকোটিক বিভাগ একট যথার্থ প্রক্রিয়া। যৌক্তিক বিভাগে একটি পদের পরিমাণগত দিকের বিশ্লেষণ করা হয়। অর্থাৎ যৌক্তিক বিশ্লেষণ করা হয়। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের যৌক্তিক বিভাগ করার জন্য ওই নিয়মগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এছাড়া যৌক্তিক বিভাগের জন্য অন্যান্য শাস্ত্রের জ্ঞান থাকতে হয়। এ অসুবিধা দূর করার জন্য ব্রিটিশ যুক্তিবিদ বেশ্বাম যৌক্তিক বিভাগের একটি সহজ পদ্ধতির প্রচলন করেছেন যেটি দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। এখানে কোনো জাতি বা শ্রেণিকে সম্পূর্ণ আকারগতভাবে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। তেমনি উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ মানুষ শ্রেণিকে ভাগ করার ক্ষেত্রে প্রতিক্ষেত্রে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প- ২' এর দ্বারা দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া বিধায় সহজে এটি প্রয়োগ করা যায়। এটি যৌক্তিক বিভাগের কোনো নিয়মের বিরোধী নয়। তাই দ্বিকোটিক বিভাগ একটি যথার্থ প্রক্রিয়া বলে আমি মনে করি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
২য় দৃশ্যকল্পে যৌক্তিক বিভাজক প্রক্রিয়াটি কি যথার্থ বলে তুমি মনে কর?…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর