দৃশ্যকল্প-৩ এ কোন বিভাগের বিষয় ফুটে উঠেছে? যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘনে এই অনুপপত্তি ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি ফুটেছে উঠেছে। কেননা এখানে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে কোনো একটি জাতি বা প্রাণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা হয়। অর্থাৎ, কোনো একটি মূলনীতির ভিত্তিতে কোনো 'জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এ 'মানুষ' পদটিকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে ন্যায়, ধার্মিকতা, সততা এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যেহেতু 'দৃশ্যকল্প-৩'-এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে, তাই এখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ কোন বিভাগের বিষয় ফুটে উঠেছে? যৌক্তিক বিভাগের কোন নিয়ম…
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর