দৃশ্যকল্প-১ ও ২ এ প্রতিফলিত বিভাগ প্রক্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে যৌক্তিক বিভাগ এবং 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। কোনো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয় যৌক্তিক বিভাগে। একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হবে। এই নিয়ম লঙ্ঘণ করে যৌক্তিক করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয় এবং মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ 'প্রাণী' পদের ব্যক্ত্যর্থের চেয়ে 'স্থলচর প্রাণী, জলচর প্রাণী এবং উভচর প্রাণী' পদের ব্যক্ত্যর্থ অনেক বেশি। তাই এখানে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। আবার, 'দৃশ্যকল্প-২'-এ যেভাবে বিভাগ করা হয়েছে সেখানে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে ভাগ করার জন্য বিভিন্ন নিয়ম কানুন ও পদ্ধতি সম্পর্কে জানতে হয়। এই অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদ বেনথাম একটি সহজ পদ্ধতির প্রচরন করেন যা দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। এই প্রক্রিয়ার কোনো জাতিকে আকারগতভাবে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২-এ প্রথমে 'গবেষক' পদটিকে 'বাঙালি' ও 'অবাঙালি'-এই দুটি বিরুদ্ধ উপজতিতে ভাগ করা হয়েছে। আবার, 'বাঙালি'কে নিষ্ঠাবান ও অনিষ্ঠাবান এই দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, 'দৃশ্যকল্প-২'-এ দ্বিকোটিক বিভাগের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ ও দ্বিকোটিক বিভাগ উভয় ক্ষেত্রেই পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। উভয় ক্ষেত্রে জাতি বা শ্রেণিবাচক পদের ব্যস্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। যৌক্তিক বিভাগ কতকগুলো নিয়মের ওপর প্রতিষ্ঠিত এবং দ্বিকোটিক বিভাগ যৌক্তিক চিন্তার দুটি মূলসূত্রের ওপর প্রতিষ্ঠিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ প্রতিফলিত বিভাগ প্রক্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করো।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর