উদ্দীপকের ১নং চিত্রের বিভাগ পদ্ধতিটির বৈধতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ১নং চিত্রের পদ্ধতিটি হলো যৌক্তিক বিভাগ পদ্ধতি। নিম্নে এর বৈধতা বিশ্লেষণ করা হলো- একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে কোনো জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিসমূহে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ সব সময়ই একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল। একটি শ্রেণিকে বিভাগের সময় আমরা প্রথমে একটি গুণকে বেছে নেই। এ গুণটি যাদের মধ্যে বর্তমান তাদেরকে আমায় এক ভাগে ফেলি এবং যাদের মধ্যে বর্তমান নয় তাদের অন্য ভাগে ফেলি। যেমন- মানুষকে 'জ্ঞান' সূত্রের ভিত্তিতে জ্ঞানী ও অ-জ্ঞানী, উচ্চতার ভিত্তিতে লম্বা, মধ্যম ও খাটো, শিক্ষার ভিত্তিতে শিক্ষিত ও অ-শিক্ষিত ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। উদ্দীপকের ১নং চিত্রে দেখা যায়, 'শিক্ষক' পদকে 'মহিলা শিক্ষক' ও 'পুরুষ শিক্ষক' এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এখানে 'লিঙ্গ' নীতি বা সূত্রের উপর ভিত্তি করে 'শিক্ষক' পদকে বিভক্ত করা হয়েছে। যা যৌক্তিক বিভাগকে নির্দেশ করে। পরিশেষে বলা যায় শিক্ষক শ্রেণিকে মহিলা শিক্ষক ও পুরুষ শিক্ষক এই দুই শ্রেণিতে বিভক্ত করার ক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করা হয়েছে। কাজেই বিভাগটি বৈধ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ১নং চিত্রের বিভাগ পদ্ধতিটির বৈধতা বিশ্লেষণ করো।
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর