দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের যে দুটি অনুপপত্তি ঘটেছে সেগুলো বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে গুণগত ও অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তিকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয় তাহলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। দৃশ্যকল্প-২ এ জনাব 'আজিজ'কে সৎ, মেধাবী, ধার্মিক, সুখী নামক গুণে ভাগ করা হয়েছে। অর্থাৎ একজন বিশেষ ব্যক্তিকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-৩ এ 'মানুষ'কে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। তাই এখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যদি যৌক্তিক, বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয় তাহলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিপূর্ণ বিভাগকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে 'মানুষ'কে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ দুটি ভ্রান্ত ভিন্ন ধরনের বিভাগ। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ প্রতিয়মান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের যে দুটি অনুপপত্তি ঘটেছে…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর