দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিভাগ প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ ও দৃশ্যকল্প-২ এ অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে উভয় বিভাগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- উপশ্রেণিগুলোর একত্রিত ব্যার্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে কম হলেই অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। অর্থাৎ যৌক্তিক বিভাগের সময় কোনো উপশ্রেণি বাদ পড়লে এরূপ অনুপপত্তি দেখা দেয়। দৃশ্যকল্প-১ এ পাখিকে কেবল সাদা, কালো ও হলুদ পদে বিভক্ত করার কারণে অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কারণ এ বিভাগে অন্যান্য রঙের পাখিদের বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হলেই অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। অর্থাৎ যে শ্রেণিটাকে ভাগ করা হয় তার অন্তর্গত উপশ্রেণিগুলোর সঙ্গে উক্ত শ্রেণি-বহির্ভূত কোনো উপশ্রেণিকে ধরা হলে এ ধরনের অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ মানুষ পদকে পুরুষ ও মহিলা এ দুটি মৌলিক শ্রেণিতে ভাগ করার পাশাপাশি অতিরিক্ত শিশু পদে ভাগ করার কারণে অতিব্যাপক অনুপপত্তি ঘটেছে। এ বিভাগে শিশু পদটি শেৰণি-বহির্ভূত হিসেবে যুক্ত করা হয়েছে। ফলে উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থ থেকে বেশি হয়ে গেছে। পরিশেষে বলা যায়, অব্যাপক ও অতিব্যাপক বিভাগ দুটি আলাদা বিভাগ। যা ভিন্ন ভিন্ন পরিস্থির কারণে সৃষ্টি হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ লক্ষ করা যায়। এরূপ ভিন্নতার করণে উভয় দৃষ্টান্তের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিভাগ প্রক্রিয়ার পার্থক্য নির…
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর