দৃশ্যকল্প-১-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১-এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের 'দ্বিকোটিক বিভাগ' বিষয়কে ইঙ্গিত করেছে। ব্যাখ্যা করা হলো- কেননা এখানে 'মানুষ' জাতিকে তার অন্তর্ভুক্ত শিক্ষিত ও অশিক্ষিত নামক দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। কোন জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি সম্বন্ধে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। বিভাগের এ প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম বিরোধ নিয়ম' ও 'নির্মধ্যম নিয়ম' এর ওপর নির্ভরশীল। উদ্দীপকে 'মানুষ' জাতিকে প্রথমে তার অন্তর্গত শিক্ষিত ও অশিক্ষিত উপজাতিতে ভাগ করা হয়েছে। এ উপজাতিগুলো প্রত্যেকেই বিচ্ছেদক এবং পরস্পর বিরুদ্ধ পদ। সুতরাং এ বিভাগ প্রক্রিয়াটি হলো দ্বিকোটিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর