দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সংকর বিভাগ অনুপপত্তি নির্দেশ করেছে। কেননা এখানেএকই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে পদের বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে পদের বিভাগায়ন করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ' পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে 'সভ্যতা' ও 'সততা' এই দুটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ এখানে দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই ১ম দৃশ্যকল্পে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি নির্দেশ করেছে? ব্…
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর