দৃশ্যকল্প-২ এ কি যথার্থ যৌক্তিক বিভাগ? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগ পদ্ধতিটি যথার্থ। কেননা এখানে যৌক্তিক বিভাগের প্রক্রিয়া অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে।একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জার্তি বাঁ শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ হলো, একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয় যৌক্তিক বিভাগে। কোনো জাতি বা শ্রেণিবাচক পদের বিভাগ করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। পদের যৌক্তিক বিভাগ করার জন্য ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'ত্রিভুজ' পদটিকে বাহুর ভিত্তিতে সমানবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু পদে ভাগ করা হয়েছে। এখানে মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়েছে। এছাড়া যৌক্তিক বিভাগের অন্যান্য নিয়মও এখানে অনুসরণ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগটি যথার্থ বিভাগ। যৌক্তিক বিভাগের জ্ঞান যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রয়োজনীয়। তাই যৌক্তিক বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কি যথার্থ যৌক্তিক বিভাগ? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্ল…
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর