ছক-১ এ কোন ধরনের বিভাগ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এ যৌক্তিক বিভাগের ইঙ্গিত করা হয়েছে। কেননা এখানে একটি মূলনীতির ভিত্তিতে যৌক্তিক বিভাগ করা হয়েছে। কোনো একটি গ্রহণযোগ্য, মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এখানে মূল পদের ব্যক্ত্যর্থ এবং বিভক্ত পদগুলোর মিলিত ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। তাই যৌক্তিক বিভাগের মাধ্যমে কোনো একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা বিভিন্ন জাতি ও উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানতে পারি। এর ফলে জাতি ও উপজাতির মধ্যকার সম্পর্ক সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। যৌক্তিক বিভাগের জ্ঞান সংজ্ঞার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। কেননা বিভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটি জাতি বা শ্রেণির আসন্নতম জাতি সহজে নির্ণয় করতে পারি। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রয়োজনীয়। কেননা বিজ্ঞানের সকল শাখাই কোনো না কোনোভাবে বিভাগ প্রক্রিয়ার সাথে জড়িত। উদ্দীপকের ছক-১ এ 'বিজ্ঞান' পদটিকে 'তত্ত্বমূলক' ও 'অতত্ত্বমূলক' এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে বিভাগের ক্ষেত্রে একটিমাত্র মূলনীতি অনুসরণ করা হয়েছে। এছাড়া মূল পদের ব্যক্ত্যর্থ এবং বিভক্ত পদদ্বয়ের ব্যক্ত্যর্থ পরস্পর সমান। তাই ছক-১ এর দ্বারা যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ কোন ধরনের বিভাগ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর