ছক-১ ও ছক-২ এ নির্দেশিত যৌক্তিক বিভাগের মধ্যে পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে সঠিক যৌক্তিক বিভাগ এবং ছক-২ এর মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি নির্দেশ করেছে। নিচে এদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ওপর ভিত্তি করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। কোনো একটি মূলসূত্র বা নীতির ওপর ভিত্তি করে যৌক্তিক বিভাগ সম্পন্ন করতে হয়। যৌক্তিক বিভাগের মাধ্যমে বিভিন্ন জাতি ও উপজাতির ব্যক্ত্যর্থ সম্পর্কে জানা যায়। বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও বিভাজন প্রক্রিয়া সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকের ছক-১ যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করে বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করায় এর মাধ্যমে যৌক্তিক বিভাগ প্রতিফলিত হয়েছে। অপরদিকে, ছক-২ এ যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করা হয়নি। যৌক্তিক বিভাগের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগ প্রদান করার ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময় একটিমাত্র মূলনীতি অনুসরণ, করতে হয়। একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো 'পদের যৌক্তিক বিভাগে একই সময় একাধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। সংকর বিভাগে বিভক্ত উপজাতিগুলোকে পৃথক করা যায় না। ফলে মূল জাতির ব্যক্ত্যর্থ বিভাজ্য উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয় না। উদ্দীপকের ছক-২ একটির পরিবর্তে একাধিক মূলসূত্র ব্যবহার করায়, বিভাগটিতে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ এ নির্দেশিত যৌক্তিক বিভাগের মধ্যে পার্থক্য আলোচনা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর