চিত্র-২ দ্বারা নির্দেশিত বিষয় চিত্র-১ এর মতো নিয়মসিদ্ধ হয়নি-বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-২ দ্বারা নির্দেশিত অঙ্গগত বিভাগ চিত্র-১ এর যৌক্তিক বিভাগের মতো নিয়মসিদ্ধ হয়নি- উক্তিটি যথার্থ। একটি নীতি বা মূলসূত্রের আলোকে কোনো জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর উপশ্রেণিসমূহে ভাগ করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- মনুষত্বকে মূলনীতি হিসেবে গ্রহণ করে জীব শ্রেণিকে মানুষ ও অমানুষ উপশ্রেণিতে বিভাগ করা। অন্যদিকে, শ্রেণিবাচক পদের পরিবর্তে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করার নামই হলো অঙ্গগত বিভাগ। যেমন- একজন মানুষকে তার মাথা, পা, হাত, আঙ্গুল ইত্যাদি অংশে বিভক্ত করার প্রক্রিয়াই হলো অঙ্গগত বিভাগ। এ বিভাগে কোনো নির্দিষ্ট নীতি বা সূত্র অনুসরণ করা হয় না। এ কারণে অঙ্গগত বিভাগ প্রক্রিয়া ভ্রান্ত বিভাগ হিসেবে পরিগণিত। চিত্র-১ এ জীবকে মনুষত্বের ভিত্তিতে মানুষ ও অমানুষ উপশ্রেণিতে বিভক্ত করা হয়েছে যা নিয়মসিদ্ধ। অন্যদিকে, চিত্র-২ এ মানুষকে হাত, পা, মাথা প্রভৃতি অঙ্গে বিভক্ত করা হয়েছে। যা যৌক্তিক বিভাগ নয়, বরং অঙ্গগত বিভাগ। পরিশেষে বলা যায়, একটি মূলসূত্র অনুসরণ করার কারণে যৌক্তিক বিভাগ একটি শুদ্ধ বিভাজন প্রক্রিয়া। অন্যদিকে, মূলসূত্র না থাকার কারণে অঙ্গগত বিভাগ একটি ভ্রান্ত বিভাজন প্রক্রিয়া। তাই বলা যায়, চিত্র-২ দ্বারা নির্দেশিত বিষয় চিত্র-১ এর মতো নিয়মসিদ্ধ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ দ্বারা নির্দেশিত বিষয় চিত্র-১ এর মতো নিয়মসিদ্ধ হয়নি-বিশ্লেষ…
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর