শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ১নং দৃশ্যকল্পে কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ১নং দৃশ্যকল্পে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন গুণে বিভক্ত করার প্রক্রিয়াকে গুণগত বিভাগ বলে। গুণগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়। এতে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার বদলে ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহে ভাগ করা হয়। যেমন- চিনিকে সাদাত্ব, মিষ্টিত্ব, কঠিনতা, উজ্জ্বলতা ইত্যাদিতে ভাগ করা গুণগত বিভাগের দৃষ্টান্ত। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকের ১নং দৃশ্যকল্পেও লক্ষ করা যায়।১নং দৃশ্যকল্পে পেঁপেকে রং, রসালো ও মিষ্টি গুণের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যা গুণগত বিভাগ অনুপপত্তিকে নির্দেশ করে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ১নং দৃশ্যকল্পে কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পাকা পেপেটির রং হলুদ, এটি রসালো ও মিষ্টি।দৃশ্যকল্প-২: মানুষ জাতিকে সৎ মানুষ, শিক্ষিত মানুষ ও দীর্ঘকায় মানুষ এই তিন ভাগে ভাগ করা যায়।

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

দ্বিকোটিক বিভাগ হলো কোনো জাতিকে সদর্থক ও নঞর্থক হিসেবে দুটি উপজাতিতে ভাগ করার প্রক্রিয়া।

উত্তর

সাধারণত বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মূল পদের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী বিভক্ত উপজাতির ব্যক্ত্যর্থ মিলিতভাবে মূল পদ বা জাতির ব্যক্ত্যর্থের সমান হবে। কিন্তু কোনো বিভাগে উপজাতির ব্য্যর্থ জাতির চেয়ে বেশি হলে যে ভ্রান্তি ঘটবে তা-ই অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। যেমন: মুদ্রাকে স্বর্ণ, রৌপ্য, তাম, ব্রোঞ্জ এবং ব্যাংক নোটে বিভক্ত করলে 'মুদ্রার' ব্যক্ত্যর্থ বৃদ্ধি পাবে। এর ফলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে।

উত্তর

উদ্দীপকের ১নং দৃশ্যকল্পে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন গুণে বিভক্ত করার প্রক্রিয়াকে গুণগত বিভাগ বলে। গুণগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়। এতে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার বদলে ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহে ভাগ করা হয়। যেমন- চিনিকে সাদাত্ব, মিষ্টিত্ব, কঠিনতা, উজ্জ্বলতা ইত্যাদিতে ভাগ করা গুণগত বিভাগের দৃষ্টান্ত। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকের ১নং দৃশ্যকল্পেও লক্ষ করা যায়।১নং দৃশ্যকল্পে পেঁপেকে রং, রসালো ও মিষ্টি গুণের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যা গুণগত বিভাগ অনুপপত্তিকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের ২নং দৃশ্যকল্পের বিভাগ পদ্ধতিটি সঠিক নয়-উক্তিটি যথার্থ। কারণ এটি সংকর বিভাগের দৃষ্টান্ত।যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করলে সংকর বিভাগের উৎপত্তি হয়। দ্বিতীয় নিয়মটি হলো, 'যৌক্তিক বিভাগে একই সময় একটি মাত্র মূলসূত্র থাকতে হবে।' বিভাগের এ নিয়ম অমান্য করে আমরা যদি একইভাবে একাধিক সূত্রের আশ্রয় নিয়ে বিভাগ করি, তাহলে তা ভ্রান্ত হবে। এই ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ অনুপপত্তি। যেমন- 'মানুষ' জাতিকে সৎ, জ্ঞানী ও ফর্সা এ তিনটি উপজাতিতে বিভাগ করা। এ বিভাগে একটির পরিবর্তে তিনটি সূত্রকে গ্রহণ করা হয়েছে। তাই বিভাগটি ত্রুটিপূর্ণ সংকর বিভাগ।দৃশ্যকল্প-২ এ মানুষ জাতিকে 'সৎ মানুষ', 'শিক্ষিত মানুষ' ও 'দীর্ঘকায় মানুষ' এই তিনভাগে ভাগ করা হয়েছে। এই বিভক্তকরণ প্রক্রিয়ায় 'সততা', 'শিক্ষা' ও 'উচ্চতা' এই তিনটি নীতি অনুসরণ করা হয়েছে। এ কারণে এটি সংকর বিভাগ অনুপপত্তির দৃষ্টান্ত।পরিশেষে বলা যায়, সংকর বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। যার দৃষ্টান্তে উদ্দীপকের ২নং দৃশ্যকল্পে পরিলক্ষিত হয়। এ কারণে ২নং দৃশ্যকল্পের বিভাগ পদ্ধতিটি সঠিক নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।