দৃশ্যকল্প-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়মানুযায়ী, সর্বোচ্চ পদ বা জাতির বিভক্তকরণে মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে উল্লম্ফন বিভাগ নামক যুক্তিদোষ ঘটে। যেমন- 'প্রাণী' জাতিকে বিভক্ত করতে গিয়ে 'মানুষ' উপজাতি মধ্যবর্তী স্তরকে উল্লেখ না করে 'সভ্য' ও 'অসভ্য' উপজাতিতে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটবে।দৃশ্যকল্প-১ এ উল্লেখিত 'প্রাণী' জাতিকে 'শিক্ষিত মানুষ' ও 'অশিক্ষিত মানুষ' উপজাতিতে বিভক্ত করা হয়েছে। এই বিভক্তকরণে মধ্যবর্তী স্তর হিসেবে 'মানুষ' পদটি বাদ পড়েছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর