শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা কর।

উত্তর: জী দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অঙ্গগত বিভাগ এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘনের কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয় তখন যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। দৃশ্যকল্প-১ এ একটি ঘরকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে, যা যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ একটি ঘরকে ছাদ, দরজা, জানালা, বিভাজন করার ফলে এখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি সংঘটিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একটি ঘরকে ছাদ, দরজা, জানালা এভাবে করা হলো।দশ্যকল্প-২: একটি আমকে রং, গন্ধ ও স্বাদে ভাগ করা হলো।

Comilla · 2025

উত্তর

যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্ত্যর্থ যদি বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হয় তাহলে তাকে অতিব্যাপক বিভাগ বলে।

উত্তর

দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি সহজ-সরল প্রক্রিয়া। কোনো জাতি বা তার অন্তর্গত উপজাতিগুলো সম্পর্কে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলেও বিভাগ করতে কোনো অসুবিধা হয় না এবং এক্ষেত্রে কোনো অসম্পূর্ণ বিভাগ অনুপপত্তি ঘটারও সম্ভাবনা থাকে না। এ প্রক্রিয়ায় বিভাজ্য পদটিকে সদর্থক ও নঞর্থক পদে বিভক্ত করতে হয় বলে কখনো কোনো জটিলতার সুযোগ থাকে না।

উত্তর

জী দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অঙ্গগত বিভাগ এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘনের কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয় তখন যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। দৃশ্যকল্প-১ এ একটি ঘরকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে, যা যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ একটি ঘরকে ছাদ, দরজা, জানালা, বিভাজন করার ফলে এখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি সংঘটিত হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বিভাজন প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ না করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম 'নিয়ম অনুসারে কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ করা যায় না। বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তিকে তার গুণে বিভাগ করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ একটি আমকে রং, গন্ধ ও স্বাদ এসব গুণে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে একজন বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে বিভাজন করার ফলে বিভাগটিতে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।