ছক-১ এ কোন ধরনের বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১-এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার নিম্নতর উপজাতি বা উপশ্রেণিতে ভাগ করা হয়। এক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী, প্রতিটি জাতি বা শ্রেণিকে ক্রমিক বিভাজনের ক্ষেত্রে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হয়। মধ্যবর্তী কোনো উপজাতিকে বাদ দেওয়া যায় না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো জাতি বা শ্রেণিকে তার মধ্যবর্তী কোনো স্তর বাদ দিয়ে বিভাগ করা হয়, তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-১ এ 'জীব' পদের বিভাজনে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে ভাগ করা হয়েছে বিধায় এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ কোন ধরনের বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর