বিভাগ-৩ এ ইঙ্গিতকৃত বিষয়টি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বিভাগ-৩ এ মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করায় 'সংকর বিভাগ অনুপপত্তি' সংঘটিত হয়েছে। যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে একটি বিভাগে একটি মূলসূত্রের পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করলে বিভাগ - ভ্রান্ত হবে। অর্থাৎ একই সাথে একাধিক গুণকে মূলসূত্র হিসেবে গ্রহণ করে একটি শ্রেণি বা জাতিকে বিভাগ করতে গেলেই 'সংকর বিভাগ অনুপপত্তি' ঘটে। এরূপ বিভাগের নাম 'সংকর বিভাগ অনুপপত্তি'। উদ্দীপকের বিভাগ-৩ এ মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা হয়েছে। ফলে এ বিভাজন প্রক্রিয়ায় একটি মূলসূত্রের পরিবর্তে দুটি মূলসূত্র শিক্ষা ও সততা গ্রহণ করা হয়েছে। এজন্য এটি ভ্রান্ত বিভাগ। আর এরূপ বিভাগের নাম 'সংকর বিভাগ অনুপপত্তি'।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বিভাগ-৩ এ ইঙ্গিতকৃত বিষয়টি আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর