উদ্দীপকে জামাল সাহেবের কাজটি কোন প্রকারের যৌক্তিক বিভাগ নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জামাল সাহেবের কাজটি অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। অর্থাৎ একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা। এই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যৌক্তিক বিভাগের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যা কোনো পদের বিভাগ করার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে। যার মধ্যে একটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। যখন কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয়, তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদাহরণস্বরূপ, ত্রিভুজকে 'সমবাহু' ও 'সমদ্বিবাহু'-এ দুভাগে ভাগ করা হলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। উদ্দীপকে জামাল সাহেব গ্রামের মানুষকে শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী, ধনী, দরিদ্র ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করেছেন। এখানে মানুষ জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতির ব্যক্ত্যর্থ কম হওয়ায় বিভাগটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জামাল সাহেবের কাজটি কোন প্রকারের যৌক্তিক বিভাগ নির্দেশ করে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর