উদ্দীপকে জামাল সাহেব ও সামাদ স্নাহেবের কাজে নির্দেশিত যৌক্তিক বিভাগের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জামাল সাহেবের কাজটি অব্যাপক বিভাগ এবং সামাদ সাহেবের কাজটি দ্বিকোটিক বিভাগ নির্দেশ করেছে। এদের তুলনামূলক বিশ্লেষণ নিচে করা হলো- যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ কোনো একটি মূলনীতির ওপর ভিত্তি করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা। যৌক্তিক বিভাগের সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, বিভাগ প্রক্রিয়ায় সেগুলোকে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূলজাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ সমান হবে। কিন্তু উদ্দীপকের জামাল সাহেব মানুষ জাতির যৌক্তিক বিভাগ করতে গিয়ে এ নিয়ম অনুসরণ করেননি। তিনি মানুষ জাতিকে শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী, ধনী, দরিদ্র ইত্যাদি উপজাতিতে বিভক্ত করেন, যা যৌক্তিক বিভাগের নিয়মবিরোধী। কেননা এখানে বিভক্ত শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বিভাজ্য উপশ্রেণির ব্যক্ত্যর্থ কম। যার ফলে এখানে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, সামাদ সাহেব গ্রামের মানুষকে শিক্ষিত ও অশিক্ষিত এই দুই ভাগে বিভক্ত করেছেন। তার এ বিভক্ত করার প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করেছে। কেননা তিনি মানুষ জাতিকে তার অন্তর্গত শিক্ষিত ও অশিক্ষিত নামক দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করেছেন। কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এ বিভাগের এ প্রক্রিয়াটি। যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম 'বিরোধ নিয়ম' ও নির্মধ্যম নিয়ম'-এর ওপর নির্ভরশীল। এটি একটি সহজ-সরল প্রক্রিয়া। তাই এ পদ্ধতির ক্ষেত্রে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জামাল সাহেব ও সামাদ স্নাহেবের কাজে নির্দেশিত যৌক্তিক বিভাগ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর