চিত্র-১. তোমার পাঠ্যবইয়ের যে ধারণা নির্দেশ করেছে, তার সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর মাধ্যমে পাঠ্যবইয়ের দ্বিকোটিক বিভাগের ধারণা নির্দেশ করেছে। কেননা এখানে একটি শ্রেণিকে তার অন্তর্গত দুটি উপশ্রেণিতে বিভক্ত করা হয়েছে। দ্বিকোটিক বিভাগের সুবিধা ও অসুবিধা নিচে ব্যাখ্যা করা হলো- সুবিধা: ১. কোনো জাতি বা তার অন্তর্গত উপজাতিগুলো সম্পর্কে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলেও বিভাগ করতে কোনো অসুবিধা হয় না এবং এক্ষেত্রে কোনো অসম্পূর্ণ বিভাগ অনুপপত্তি ঘটারও সম্ভাবনা থাকে না। ২. এ বিভাগের ক্ষেত্রে সবসময়ই মধ্যমরহিত নিয়ম ও বিরোধ নিয়ম মানা হয়। যার কারণে এ প্রক্রিয়ায় সংকর বিভাগ বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটার কোনো সম্ভাবনা নেই। ৩. দ্বিকোটিক বিভাগের একটি সুবিধা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যায় এ পদ্ধতিকে একটি নিখুঁত রূপানুসারী প্রক্রিয়া হিসেবে খুব সহজেই গ্রহণ করা যায়। ৪. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি খুবই সহজ ও সরল। অসুবিধা: ১. দ্বিকোটিক বিভাগের নেতিবাচক পদটি একটি 'অসীম পদ'। যার জন্য অসংখ্য বস্তুসমষ্টি এ বিভাগের আওতাভুক্ত হয়ে পড়ে। তাই দ্বিকোটিক বিভাগে এ নেতিবাচক পদটিকে আবার বিভিন্ন উপজাতিতে ভাগ করা কষ্টকর ও অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। ২. দ্বিকোটিক বিভাগে নেতিবাচক পদটি আসলে একটি সদর্থক পদের বিরুদ্ধসূচক শব্দ, যা আসলে বাস্তবভিত্তিক নয়। ৩. দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি অনির্দিষ্ট দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এ প্রক্রিয়া দুটি পরস্পর বিরোধী শব্দ ব্যবহারের মাধ্যমে বিভাগ করতে গেলে তা কোথায় গিয়ে শেষ হবে সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। ৪. দ্বিকোটিক বিভাগটি আসলে বাস্তব অভিজ্ঞতা বিবর্জিত প্রক্রিয়া নয়। কারণ হচ্ছে এ পদ্ধতির ক্ষেত্রেও অন্ততপক্ষে মূলসূত্রের বাস্তব জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। পরিশেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগের যেমন সুবিধা রয়েছে, তেমন কিছু অসুবিধাও রয়েছে। তবে এটি চিন্তনের গতিশীলতা বজায় রাখতে খুবই সহায়ক। তাই এটি পাঠ একান্ত আবশ্যক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১. তোমার পাঠ্যবইয়ের যে ধারণা নির্দেশ করেছে, তার সুবিধা ও অসুব…
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর