চিত্র-২ দ্বারা নির্দেশিত ধারণাটির সীমাবদ্ধতা বিশ্লেষণ কর।
উত্তর: এই উদ্দীপকের চিত্র-২ দ্বারা নির্দেশিত ধারণাটি হলো যৌক্তিক বিভাগ। কেননা এখানে মানুষ জাতির অন্তর্গত পুরুষ ও মহিলা এই দুই উপজাতিতে ভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা নিচে বিশ্লেষণ করা হলো- যৌক্তিক বিভাগ সবসময় একটি জাতি বা শ্রেণিকে তার ব্যক্ত্যর্থর দিক দিয়ে বিভক্ত করে। কিন্তু সব পদের ব্যক্ত্যর্থকে যৌক্তিক বিভাগ করা যায় না। এজন্য যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো হলো- ১. যে পদের ব্যার্থ নেই কিন্তু জাত্যর্থ আছে সে পদকে ভাগ করা যায় না। ২. বিশিষ্ট সমষ্টিবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কেননা সমষ্টিবাচক পদকে ভাগ করলে কোনো উপজাতি পাওয়া যায় না। ৩. যৌক্তিক বিভাগ সবসময় কোনো জাতি বা শ্রেণিকে বিভক্ত করে। তাই কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ সম্ভব নয়। ৪. মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, চেতনা ইত্যাদি হচ্ছে সরল ও মৌলিক মানসিক প্রক্রিয়া। এদের কখনো ব্যাখ্যা দেওয়া যায় না। তাই এদের যৌক্তিক বিভাগও করা যায় না। ৫. ক্ষুদ্রতম উপজাতিকে যৌক্তিক বিভাগ করা যায় না। কেননা ক্ষুদ্রতম উপজাতির চেয়ে সংকীর্ণ আর কোনো উপজাতি নেই। ৬. যে সকল পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে আমরা অবগত নই, সে সকল পদের যৌক্তিক বিভাগ করা যায় না। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। তাছাড়া কতগুলো নিয়মে আবদ্ধ। তাই যেসব পদের ব্যক্ত্যর্থ অসীম বা অজ্ঞাত তাদের যৌক্তিক বিভাগ করা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ দ্বারা নির্দেশিত ধারণাটির সীমাবদ্ধতা বিশ্লেষণ কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর