ছক-৩ এ নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-৩ এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ পরিলক্ষিত হয়েছে। কেননা এখানে একটি জাতিকে তার দুটি বিরল উপজাতিতে ভাগ করে দেখানো হয়েছে। উদ্দীপকে বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের 'দ্বিকোটিক বিভাগ' বিষয়কে প্রকাশ করেছে। কেননা এখানে 'ছাত্র' জাতিকে তার অন্তর্ভুক্ত যেসব উপজাতিতে ভাগ করা হয়েছে, সেগুলো পরস্পর বিরুদ্ধ পদ। কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়। এ উপজাতির কোনো একটির মধ্যে বিশেষ কোনো গুণের উপস্থিতি বুঝালে অন্যটির মধ্যে অনুপস্থিতি বোঝায়। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি সমন্ত্রে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। বিভাগের এ প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি, মৌলিক নিয়ম 'বিরোধ নিয়ম' ও 'মধ্যম রহিত নিয়ম'-এর ওপর নির্ভরশীল। উদ্দীপকে ছাত্র জাতিকে প্রথমে তার অন্তর্গত 'মেধাবী' ও 'অমেধাবী' দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করে দেখানো হয়েছে। পরের আবার 'মেধাবী' কে ধনী ও অধনী এ দুটি উপজাতিতে ভাগ করা দেখানো হয়েছে। এ উপজাতিগুলো প্রত্যেকটি বিচ্ছেদক এবং একটি অন্যটির বিভক্ত পদ। সুতরাং ছক-৩ এর নির্দেশিত বিষয়টি দ্বিকোটিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-৩ এ নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর