ছক-১ ও ছক-২ এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এ অতি ব্যাপক বিভাগ এবং ছক-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করে বিভাগ করা হয়েছে। অতি ব্যাপক বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে।" অর্থাৎ বিভাজ্য জাতির সংখ্যা ও বিভক্ত উপজাতির মিলিত সংখ্যা সমান হতে হবে। কোনো বিভাগে যদি এই নিয়ম লঙ্ঘন করার ফলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগকে বলে অতিব্যাপক বিভাগ। অব্যাপক বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে।" একটি বিভাগে যদি এই নিয়ম লঙ্ঘন করার ফলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগকে বলে অব্যাপক বিভাগ। উদ্দীপকে ছক-১ এ 'পথ' কে সড়কপথ, রেলপথ, আকাশপথ, নৌপথ- এর সাথে অতিরিক্ত জনপথ সংযুক্ত করার কারণে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পথ এর ব্যক্ত্যর্থের চেয়ে বেশি তাই ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি অতিব্যাপক বিভাগ। অপরদিকে, ছক-১ এ সংগীত শ্রেণিকে নজরুল গীতি, লালনগীতি ও লোকগীতি এ বিভাজন করায় আরও অনেক 'গীতি বাদ পড়েছে তাই ছক-২ এর বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম। তাই ছক-৩ এর বিভাজন প্রক্রিয়াটি অব্যাপক বিভাগ
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ এর যথার্থতা মূল্যায়ন কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর