দৃশ্য-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এ অব্যাপ্য বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা, এখানে দ্বিভক্ত উপজাতিগুলোর মিলিত ব্যক্তার্থ বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম হয়েছে। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো একটি মূলনীতির ওপর নির্ভর করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করাই হচ্ছে যৌক্তিক বিভাগ। এই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যৌক্তিক বিভাগে কয়েকটি নিয়ম রয়েছে, যা কোনো পদের বিভাগ করার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে। যার মধ্যে একটি হলো অব্যাপ্য বিভাগ অনুপপত্তি। কোনো পদের যৌক্তিক বিভাগে যদি বিভাজ্য মূলজাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন যে অনুপত্তি ঘটে তাকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্য-১ এ ঘড়িকে হাত ঘড়ি ও টেবিল ঘড়ি এই দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে এই দুই প্রকার ঘড়ির বাইরেও অনেক ঘড়ি রয়েছে। তাই. এখানে পদের ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। ফলে এখানে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। সতরাং উদ্দীপকের তথ্য-১ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর