দৃশ্যকল্প-১ এ নির্দেশিত যৌক্তিক বিভাগটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নির্দেশিত যৌক্তিক বিভাগে একটি নীতি অনুসারে বিভাগায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে, কোনো পদের বিভাগ প্রক্রিয়ায় সর্বদা একটি মূলসূত্র অনুসরণ করতে হবে। অর্থাৎ পদের যৌক্তিক বিভাগ করার সময় একের বেশি মূলসূত্র গ্রহণ করা যাবে না। যেমন— 'মানুষ' পদকে 'শিক্ষা' নামক মূলনীতির ভিত্তিতে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' পদে বিভক্ত করা। কিংবা সততা নামক মূলনীতির আলোকে 'সৎ মানুষ' এবং 'অসৎ মানুষ' পদে ভাগ করা। উভয় ক্ষেত্রেই যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসরণ করা হয়েছে। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায় দৃশ্যকল্প-১ এ। দৃশ্যকল্প-১ এ বর্ণিত কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে 'বিষয়ভিত্তিক' বা 'বিভাগভিত্তিক' নীতির আলোকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এভাবে সকল শিক্ষার্থীদের বিভক্ত করেন। এই বিভাগায়নে একটিমাত্র মূলসূত্র অনুসরণ করা হয়েছে। এ কারণে এটি যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত যৌক্তিক বিভাগটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর