দৃশ্যকল্প-২ কোন ধরনের বিভাগ প্রক্রিয়া? পাঠ্যপুস্তকের আলোকে এর সুবিধা-অসুবিধাসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ পরিলক্ষিত হয়েছে। কেননা এখানে একটি জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করে দেখানো হয়েছে। পাঠ্যপুস্তকের আলোকে দ্বিকোটিক বিভাগের সুবিধা-অসুবিধাসমূহ আলোচনা করা হলো- সুবিধা: ১. দ্বিকোটিক শ্রেণিবিভাগ প্রক্রিয়া নিখুঁত ও নির্ভুল যেখানে অনুপপত্তি ঘটে না। ২. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতিটি সম্বন্ধে বাস্তব জ্ঞান থাকা আবশ্যক নয়। ৩. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি খুবই সরল ও সহজ। ৪. দ্বিকোটিক বিভাগ পদ্ধতিটি বৈধ। কেননা এটি বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত। অসুবিধা: ১. দ্বিকোটিক বিভাগের নঞর্থক উপজাতিটি খুবই অস্পষ্ট। ২. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াতে একটি জাতির সব উপজাতি সম্বন্ধে জানা সম্ভব হয় না। ৩. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটিতে বাস্তব জ্ঞান বিবর্জিত। ৪. দ্বিকোটিক বিভাগে বিভাগ প্রক্রিয়া সীমাহীন হয়ে থাকে। ফলে অপরতম উপজাতি নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে।.. পরিশেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগের যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। তবে এটি চিন্তনের গতিশীলতা বজায় রাখতে খুবই সহায়ক। তাই এটি পাঠ একান্ত আবশ্যক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ কোন ধরনের বিভাগ প্রক্রিয়া? পাঠ্যপুস্তকের আলোকে এর সুবিধ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর