ছক-১ এর বিভাগ প্রক্রিয়ায় কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি যথাযথ নয়। কেননা এখানে বিভাগের ক্ষেত্রে মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগ কোনো একটি পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী কোনো জাতিকে বিন্যস্ত করার ক্ষেত্রে অবশ্যই তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ বিভাজনের ক্ষেত্রে কোনো জাতির সঙ্গে বিভক্ত উপজাতিগুলোর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো জাতির বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-১ এ 'সরকার' জাতিকে 'মন্ত্রিপরিষদ শাসিত' ও 'রাষ্ট্রপতি শাসিত' এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। এখানে 'মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত' এই দুটি গণতান্ত্রিক সরকার ব্যাবস্থায় প্রযোজ্য। তাই এখানে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু ছক-১ এর বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়েছে, তাই এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এর বিভাগ প্রক্রিয়ায় কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর