ছক-২ ও ছক-৩ যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-২ এর মাধ্যমে অব্যাপক বিভাগ এবং ছক-৩ এর মাধ্যমে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি প্রতিফলিত হয়েছে। কেননা উভয় বিভাগেই যৌক্তিক বিভাগের ৩য় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম হলো- বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। এর মূল অর্থ হলো মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয় তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। কিছুতেই কম বা বেশি হবে না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে যৌক্তিক বিভাগ দুটি অনুপপত্তি ঘটে। ১. অব্যাপক বিভাগ অনুপপত্তি: যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণির ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে কম হলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-২ এ বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ দেখানো হয়েছে সেখানে বিভক্ত উপশ্রেণির ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির চেয়ে কম। কারণ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো বিভাগ প্রক্রিয়ায় বাদ পড়েছে। তাই উদ্দীপকের ছক-২ এর মাধ্যমে অব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়েছে। ২. অতিব্যাপক বিভাগ অনুপপত্তি: উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের ছক-৩ এ শিক্ষককে বিভাগ করার ক্ষেত্রে অতিরিক্ত গৃহশিক্ষককে শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করায় শিক্ষক শ্রেণির ব্যক্ত্যর্থ চেয়ে উপশ্রেণির ব্যক্ত্যর্থ বেশি হয়েছে। তাই ছক-৩ এ অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ছক-২ ও ছক-৩ এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করায় বিভাজন প্রক্রিয়া ভ্রান্ত হয়েছে এবং অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ ও ছক-৩ যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে বিশ্লেষণ কর।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর