শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো একটি শ্রেণিবাচক পদের যে ব্যক্ত্যর্থ রয়েছে, যৌক্তিক বিভাগে সেই ব্যক্ত্যর্থকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত-উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এই নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে, যার মধ্যে একটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। যখন কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দেখা যাচ্ছে, 'ত্রিভুজ' পদটিকে 'সমবাহু' ও 'সমদ্বিবাহু' এ দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এখানে পদের ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। অর্থাৎ দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অমান্য করা হয়েছে। এ কারণে ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: চিনিকে সাদা, মিষ্টি, কঠিন, উজ্জ্বল ইত্যাদি ভাগে ভাগ করা। দৃশ্যকল্প-২: গাছকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি ভাগে করা। দৃশ্যকল্প-৩: ত্রিভুজকে সমবাহু ও সমদ্বিবাহু এই দুই ভাগে করা।

Dinajpur · 2025

উত্তর

যৌক্তিক বিভাগে ক্রমিক বিভাগের ক্ষেত্রে নিকটবর্তী কোনো স্তর বাদ দিয়ে যখন যৌক্তিক বিভাগ করা হয় তখন তাকে উল্লম্ফন বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে. তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম উপজাতি হলো এমন যার কোনো উপজাতি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম উপর্জাতিকে তার অন্তর্গত কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো একটি শ্রেণিবাচক পদের যে ব্যক্ত্যর্থ রয়েছে, যৌক্তিক বিভাগে সেই ব্যক্ত্যর্থকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত-উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এই নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে, যার মধ্যে একটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। যখন কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দেখা যাচ্ছে, 'ত্রিভুজ' পদটিকে 'সমবাহু' ও 'সমদ্বিবাহু' এ দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এখানে পদের ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। অর্থাৎ দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অমান্য করা হয়েছে। এ কারণে ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে গুণগত বিভাগ ও দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ অনুপপত্তি নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয়। আর এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম হলো- "যৌক্তিক 'বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।" এ নিয়ম অমান্য করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। ১. গুণগত বিভাগ অনুপপত্তি কোনো বিশিষ্ট বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে বলে গুণগত বিভাগ অনুপপত্তি। উদাহরণস্বরূপ, বাতাবি লেবুকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকার ইত্যাদিতে ভাগ করা হলে তাকে গুণগত বিভাগ বলে। ২. অঙ্গগত বিভাগ অনুপপত্তি যখন জাতি ও শ্রেণির পরিবর্তে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহকে ভাগ করা হয় সেক্ষেত্রে অঙ্গগত বিভাগ নামক দোষ বা অনুপপত্তি ঘটবে। উদাহরণস্বরূপ, কোনো উদ্ভিদকে তার শাখা, কান্ড, মূল ইত্যাদি বিভিন্ন অঙ্গে ভাগ করা হলে অঙ্গগত বিভাগ দোষ বা অনুপপত্তি ঘটবে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চিনিকে সাদা, মিষ্টি, কঠিন, উজ্জ্বল ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ গাছকে মূল, কান্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে আর দৃশ্যকল্পে-২ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কারণ উভয় দৃশ্যকল্প যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে বিধায় বিভাগগুলো ত্রুটিপূর্ণ হয়েছে, যা যৌক্তিক বিভাগে গ্রহণযোগ্য নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।