উদ্দীপকে নূর আলম সাহেবের বক্তব্যে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: নূর আলম সাহেবের বক্তব্যে সংকর বিভাগ নামক অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মানুযায়ী, কোনো পদের বিভক্তকরণে একটি মূলসূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে একাধিক মূলসূত্র অনুসরণ করা হলে বিভাগটি ভ্রান্ত হবে। আর এরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ। যেমন- 'মানুষ' জাতিকে সৎ, ফর্সা ও জ্ঞানী এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে পদের বিভক্তকরণে একটির পরিবর্তে তিনটি সূত্র (সততা, বর্ণ ও জ্ঞান) অনুসরণ করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, নূর আলম সাহেব তার বন্ধু রাসেল সম্পর্কে বলেন, সে বেশ শিক্ষিত, দেখতে ফর্সা ও উচ্চতায় বেশ লম্বা। অর্থাৎ তিনি এক্ষেত্রে একটির পরিবর্তে তিনটি সূত্র (শিক্ষা, বর্ণ ও উচ্চতা) অনুসরণ করেছেন। এ কারণেই তার বক্তব্যে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নূর আলম সাহেবের বক্তব্যে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর